Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গভীররাতে সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, বিজিবির বাধা

Bangla FMbyBangla FM
৭:২৫ am ০২, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইনঃ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সহায়তায় সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছে।

এবার গভীর রাতে সীমান্ত আইন লঙ্ঘন করে এ বেড়া দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ।

সীমান্তবাসীরা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীররাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে।

পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সাড়া দিলে শনিবার (১ মার্চ) বিকেলে ওই সীমান্তে বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

শনিবার (১ মার্চ) সকালে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। 

এসময় নির্মাণ কাজ বন্ধ রেখে অনেক সংখ্যক বিএসএফ সদস্যও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা দেখা দেয়। 

বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে চারটার সময় ওই সীমান্তের কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরপক্ষে ভারতের বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেন।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, আবারও কাঁটাতারের বেড়া নির্মাণে প্রতিবাদ জানানো হয়েছে। 

বিএসএফ জানিয়েছে তাদের দেশের স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় নাকি নির্মাণ করেছে। আমরা বলেছি এসব মৌখিক কথা মানি না। 

তাদেরকে কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সমাধান করবেন বলে জানিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহ্বায়ক কমিটি গঠন
  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম