Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি

Bangla FMbyBangla FM
২:২১ pm ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

কুষ্টিয়া প্রতিনিধি: পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া কার্যালয় লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ২টার দিকে
সীমানা প্রাচীরের বাইরে থেকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে এ গুলির ঘটনা তা এখনো জানাতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, দুপুরের দিকে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই নিয়ে পুলিশের কয়েকটি টিম পুরো ঘটনা খতিয়ে দেখছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস চত্বরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল। দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা সীমানা প্রাচীরের বাইরে থেকে কার্যালয়কে লক্ষ্য করে এলোপাথাড়ি দুইটি গুলি করে। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা এ গুলি করে আবার ওইদিক দিয়েই পালিয়ে যায়। এতে আমরা আতঙ্কিত। এমন একটি সরকারি কার্যালয় লক্ষ্য করে যারা গুলি করেছে তাদের পুলিশ-প্রশাসন খুঁজে বের করে আইনের আওতায় আনবে বলে দাবি জানাচ্ছি।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সীমানা প্রাচীরের বাইরে থেকে দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এঘটনা ঘটিয়েছে এটি ধারণা করতে পারছি না। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ঘটনা তদন্ত করতে পুলিশকে আমরাও সহযোগিতা করছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জোর দাবি জানাচ্ছি।  

আল-আমিন খান রাব্বি
কুষ্টিয়া

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামের নামে ব্যবসা করতে চাইলে কোনো স্থান নেই: ধর্মমন্ত্রী
  • দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
  • ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
  • রংপুরে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম