Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় নারী দিবস উদযাপন, সহিংসতা ও বাল্যবিবাহ রোধে জোর

Bangla FMbyBangla FM
১:৪০ pm ০৮, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং এনজিও সংস্থা প্রচেষ্টার সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার। প্রধান অতিথি ছিলেন;উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি বলেন,“সরকার নারীদের ক্ষমতায়ন,অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। নারী এখন শুধু পরিবারে নয়,দেশের উন্নয়নেও সমান অবদান রাখছে।”

তিনি আরও বলেন,“নারীরা যদি কোনো ধরনের সহিংসতার শিকার হন, তাহলে ১০৯ নম্বরে ফোন করলেই দ্রুত আইনি সহায়তা পাবেন।”

নারীদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে ইউএনও বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শুধু একজন মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে না, পুরো সমাজকেই পিছিয়ে দেয়। একে প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

নারী দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল।

সভায় নারীর ক্ষমতায়ন,সহিংসতা প্রতিরোধ ও কর্মসংস্থানে নারীদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, নারী উন্নয়নকে ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ জরুরি।

Tags: আন্তর্জাতিক নারী দিবসসহিংসতা ও বাল্যবিবাহ রোধসামাজিক নিরাপত্তা নিশ্চিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী ঊর্মি
  • পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
  • খান জাহান আলী থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম