Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন 

Bangla FMbyBangla FM
২:৫১ pm ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার :

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২ ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় প্যাডে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির আংশিক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম মহা সচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

 কমিটিতে আহবায়ক হিসেবে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা ০৮ আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, ১ নং যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মোঃ আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সদস্য হিসেবে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন এর নাম ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। 

উল্লেখ্য জাকারিয়া তাহের সুমন দীর্ঘ দিন দলের কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দলের নির্দেশনা মেনে সততা ও নিষ্ঠার সাথে দলীয় শৃঙ্খলা মেনে সকল প্রতিকূল অবস্থা মোকাবিলা করে দলের এলাকার নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং বিভিন্ন পরিস্থিতিতেও খোজ খবর রাখতেন। পাশাপাশি সমাজের অসহায় মানুষকে অর্থনৈতিক ভাবে ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েও সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। তিনি বিগত সরকারের সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার পাশে থেকে সহযোগিতা করেছেন। এবং ৫ আগষ্টের পর আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে নিজ এলাকার (বরুড়া) পরিস্থিতি শান্ত রাখতে এবং নিরীহ কোন মানুষের যেন জানমালের ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়েও দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে পরিস্থিতি শান্ত রেখেছেন। তার বাবা মরহুম এ কে এম আবু তাহের ১৯৯১ সাল,১৯৯৬(১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২৩ সেপ্টেম্বর ২০০৪ মৃত্যু বরন করেন। তার মৃত্যুর পর তার বাবার আসনে ২০০৪ সালের পরবর্তী জাতীয় সংসদ উপ-নির্বাচনে প্রথম বারের মত জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাবার স্বপ্ন পুরন ও আধুনিক বরুড়া গড়তে বরুড়াবাসীর সেবায় কাজ করেন। তিনি কুমিল্লা দঃ জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কুমিল্লা জেলার অন্যান্য উপজেলার পাশাপাশি বরুড়া উপজেলার নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
  • অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ
  • রোনালদোর জোড়া গোলে জয় আল নাসরের
  • চাঁদা না দিলেই হামলা কিশোর গ্যাংয়ের, আতঙ্কে মোহাম্মদপুর-আদাবরবাসী
  • ফেসবুকে হঠাৎ জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম