Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালীগঞ্জে পরীক্ষার্থীদের অভিভাবকের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল

Bangla FMbyBangla FM
৩:৫৮ pm ১৫, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সামসুল হক জুয়েল,  গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ও কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের মাঝে পানির বোতল ও খাবার স্যালাইন সরবরাহ এবং ছায়ার মাঝে বসার ব্যবস্থা করেছেন। এ কর্মসূচী মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ দিন পর্যন্ত কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে চলবে বলে জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিমেল খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সার্বিক সহযোগিতায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমন কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচি পরীক্ষার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ সহ পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেন্সিলের ব্যবস্থা করা হচ্ছে।

এমন সুন্দর ব্যবস্থা করায় ছাত্রদলের নেতৃবৃন্দদের প্রশংসা করেন অভিভাবকবৃন্দ। কয়েকজন অভিভাবক জানান, পরীক্ষা কেন্দ্রে এসে অভিভাবকদের তীব্র গরম সহ্য করতে হয়। ছায়ার মধ্যে বসার জায়গা খুঁজতে হয়। এই সময় ছাত্রদল ব্যতিক্রম উদ্যোগ নিয়ে আমাদের জন্য পানি ও স্যালাইন বিতরণ করছেন। পাশাপাশি ছায়ায় বসার জন্য শামিয়ানার ব্যবস্থা করেছেন। আসলে বিষয়টি প্রশংসার দাবিদার।

এই সময় কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লাব্বি হাসান লাভু, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার আহবায়ক হাসিবুল হাসান শান্ত, যুগ্ম আহবায়ক রাসিদুল ইসলাম জীবন, শ্রমিক কলেজ শাখার ছাত্রনেতা প্রত্যয়, রাকিব, সাদিম, শাওন, হাম্মাত, চয়ন ও আরাফাত উপস্থিত ছিলেন।

Tags: ছাত্রদলবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম