Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের ভূমি অফিস পরিদর্শন

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৭ am ৩১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিনি এই বিশেষ পরিদর্শন সম্পন্ন করেন।

​অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রথমে কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণের পর তিনি ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয়ে যান। সেখানে তিনি স্থানীয় ভূমি ব্যবস্থাপনা, নামজারি (মিউটেশন) প্রক্রিয়ার জটিলতা, ভূমি উন্নয়ন কর আদায়ে বিদ্যমান সমস্যা এবং জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে স্থানীয়রা কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন—তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ​পরিদর্শনকালে শারমিন জাহান হেডম্যান ও কারবারিদের সাথে সরাসরি মতবিনিময় করেন।

তিনি মন্তব্য করেন যে, পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে হেডম্যান কার্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। হেডম্যান ও কারবারিদের দাপ্তরিক দক্ষতা বৃদ্ধিতে জোরালো পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

​”পার্বত্য অঞ্চলের ভূমি সেবা আরও গতিশীল করতে হেডম্যান-কারবারিদের সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই।” ​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নংওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান,উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বরুণ চাকমা, স্থানীয় কারবারি অজিত কারবারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে জমি বিরোধে হামলায় আহত তরুণের মৃত্যু
  • ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি
  • হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ
  • দিনাজপুরে এম.আর ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারচুপি; ৮০ হাজার টাকা জরিমানা
  • কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: মার্কো রুবিও

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম