Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে স্কুল শিক্ষিকা রোজিনা হত্যার মূল ঘাতক পলাতক

Bangla FMbyBangla FM
১১:৪৫ am ০৪, জুন ২০২৫
in অপরাধ
A A
0

শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:


জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল শিক্ষিকা রোজিনা বেগম (৩২) কে হত্যার পর একমাত্র শিশু সন্তান বাকরুদ্ধ হয়ে পড়েছে। হত্যাকারী মূল ঘাতক রেজাউল করিম সাগর পলাতক রয়েছে।

গ্রেফতার চার আসামীর মধ্যে তিন জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মূল ঘাতককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।নিহত রোজিনা বেগমের একমাত্র শিশু সন্তান রেজওয়ান (১০) মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। মাকে হারিয়ে মামার সাথে থানা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে তার মা হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবি জানাচ্ছে।জানা যায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৬ মে সোমবার বেলা ১১টায় উপজেলার ভাষানীগাঁও গ্রামে রেজাউল করিম সাগরের নেতৃত্বে প্রতিপক্ষ সশস্ত্র দলবল নিয়ে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন। খবর পেয়ে নিহত রোজিনার বোনজামাই জালাল মিয়া প্রতিপক্ষকে আপত্তিকৃত জমিতে মাটি কাটায় বাঁধা দেন।

এসময়ে দা দিয়ে জালাল আহমেদের হাতে পায়ে কূপিয়ে গুরুতর জখম করে। পরে জালাল মিয়াকে রক্ষায় হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম দৌঁড়ে সেখানে গেলে আব্দুর রহিম ও তার ছেলে সাগর, মনির মিয়া, সাগরের মামা আজিবুর রহমান ও আবুল হোসেন দা ও বল্লম দিয়ে সবাইকে এলোপাতাড়ি কূপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।ঘটনার রাতে নিহত স্কুল শিক্ষিকার ভাই বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চার জনকে গ্রেফতার করা হলেও মূল ঘাতক রেজাউল করিম সাগরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন স্কুল শিক্ষক, সমাজকর্মীসহ গ্রামবাসী।এদিকে মামলায় গত সোমবার (২ জুন) মৌলভীবাজার আদালত গ্রেফতারকৃত আব্দুর রহিম, মনির মিয়া ও বতাই মিয়াকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


মামলার বাদি ও নিহত শিক্ষিকার বড় ভাই শাহজাহান আহমদ বলেন, মূল ঘাতক এখানো গ্রেফতার হয়নি। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক বলেন, প্রধান আসামী রেজাউল করিম সাগরকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। সে যাতে দেশের বাইরে যেতে না পারে সে বিষয়েও আমরা ভূমিকা পালন করছি। তাছাড়া ঘটনার সময় ব্যবহৃত ভেকু মেশিন ও ২টি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।


কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, স্কুল শিক্ষিকা রোজিনা বেগম হত্যা মামলার গ্রেফতার চার আসামীর মধ্যে তিন জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকারী মূল ঘাতক রেজাউল করিম সাগরকে খোঁজে বের করতে পুলিশ কাজ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল
  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম