Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই

Bangla FMbyBangla FM
১:৩৩ pm ১৬, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার   সদর ইউনিয়নের সরইবাড়ি এলকার করিমবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার(১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতের একটি দোকানে আগুন লাগে মুহুর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ততক্ষণে প্রায় ৬টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ঘটনাস্থল পরিদর্শণ করেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান তারা।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠানো হয়েছে। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসন থেকে সহযোগীতা করা হবে।

শাব্বির এলাহী,কমলগঞ্জ 

Tags: অগ্নিকান্ডদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম