Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্দায় অস্ত্র মহড়ায় কাষ্টটরিয়ান সম্পত্তি দখলের অভিযোগ

Bangla FMbyBangla FM
১১:৫৬ am ০৬, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ-হাবিবুর রহমান,জেলা প্রতিনিধি নওগাঁ:


নওগাঁর মান্দা উপজেলার ১ নং ভাঁরশো ইউনিয়নের দেবিপুর মৌজায়  অস্ত্র মহড়ায় কাষ্টরিয়ান  সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার হোসেনপুর গ্রামের দেবিপুর  মৌজার কাষ্টরিয়ান সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে কিছু ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার হোসেনপুর দেবিপুর বিলে।

 এ ঘটনায় গতকাল শুক্রবার ৪ এপ্রিল ,  তানোর উপজেলার মাদারিপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইচাহাক এই কাষ্টরিয়ান জমির মালিক দাবি করে সম্পত্তি ভোগ দখলীয় মালিক সেজে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর ৭ জন ভূমি দস্যুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 
জানাগেছে, উপজেলার হোসেনপুর গ্রামের সরিফ উদ্দিনের ছেলে  হামিদুর হকের নেতৃত্বে তানোর উপজেলার মালশিরা গ্রামের মোঃ-হবির রহমানের ছেলে গিয়াস উদ্দিন, আজাহার আলীর ছেলে রনি, হাবিবের ছেলে ইদ্রিস আলী, গিয়াসের ছেলে সবুজ হোসেন, আব্বাসের ছেলে রুসতোম সহ দেবিপুর  মৌজার ৪৯৪ দাগের ৬২ শতাংশ  কাষ্টরিয়ান কৃষি  সম্পত্তি জবর দখল করে বোরো ধান রোপণ করে সম্পত্তি দখল করে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।  ভূক্তভোহী ইসাহাক আলী  বলছেন, হামিদুর  হকের নেতৃত্বে অভিযুক্ত ব্যক্তিরা আমাদের ভোগ-দখলীয় কাষ্টরিয়ান  সম্পত্তি দখল করে নিয়েছেন। এতে আমরা চরম বিপাকে পড়েছি। কাষ্টরিয়ান  সম্পত্তি ফিরে না পেলে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটবে। এজন্য সম্পত্তি ফিরে পেতে থানাসহ বিভিন্ন দপ্তরে ধরণা দিচ্ছি, কিন্তু কোন কাজ হচ্ছে না। সম্পত্তি ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।


এ ব্যাপারে অভিযুক্ত হামিদুর  হকের নিকট কাষ্টরিয়ান  সম্পত্তি  দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে কোন কিছু জানিনা। বিন্দু মাত্র জমি দখলের সাথে আমার সংশ্লিষ্টতা নেই।একই বিষয়ে অভিযুক্ত ইদ্রিস আলী  সাথে কথা বলার চেষ্টা করা হলে তার স্ত্রী  ফোন রিসিভ করে বলেন, হামিদুর ও রনির লোকজন জমি দখল করছে। আমরা গরিব মানুষ বাবা এর মধ্যে আমরা নেই। এ ব্যাপারে মান্দা উপজেলার নির্বাহী অফিসার শাহ আলম মিয়া জানান, অভিযোগ পেলে,তদন্ত করার পর প্রকৃত ডিসিআর ভূক্ত জমি মালিকদের নিকট হস্তান্তর করা হবে।

Tags: অস্ত্র মহড়ামান্দা উপজেলাসম্পত্তি দখল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুই দিনে রেমিট্যান্স এলো ৪ হাজার ৫৯৯ কোটি টাকা
  • বরিশাল শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন বিভ্রাট: ৩৮ হাজার ছেলের কার্ডে ‘ছাত্রী’ উল্লেখ
  • বাউফলে জলবায়ু পরিবর্তনে ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপের দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ
  • অনুমোদনবিহীন কারখানায় মোবাইল কোর্ট, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • প্রধানমন্ত্রীর কাছে অর্থ চেয়েছে দুই সিটি করপোরেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম