Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এক টাকায় ঈদের নতুন রঙীন জামা পেলো শতাধিক সুবিধাবঞ্চিত শিশু

Bangla FMbyBangla FM
৯:২৪ am ২৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

রাস্তার পাশে সামিয়ানা দিয়ে বানানো অস্থায়ী দোকান। দোকানে টাঙানো একটি ব্যানার। তাতে লেখা ‘১ টাকায় ঈদের নতুন জামা’। ব্যানারের ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী। আগত শিশুদের সঙ্গে পোশাকের সাইজ মিলিয়ে দেখছেন এবং ১ টাকার বিনিময়ে তাঁ আগত শিশুদের হাতে তুলে দিচ্ছে। আর এই পোশাকগুলো কিনতে দাঁড়িয়ে আছে শতাধিক শিশু-কিশোর। নতুন জামাগুলো তাদের কাছে বিক্রি করা হচ্ছে মাত্র ১ টাকায়। এভাবে মাত্র এক টাকায় ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মেতেছে নীলফামারীর সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। 

মূলত সুবিধা বঞ্চিত পথ শিশুদের ঈদের আনন্দ দিতে এমন একটি উদ্যোগ নিয়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় ১ টাকায় ঈদের নতুন জামা ওই দোকানটি বসানো হয়। আয়োজনের মধ্যে নতুন সব ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্চিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমত জামা কিনে নিয়েছে। 

শহরের গোলাহাটের শিশু শবনম (৮), সুমাইয়া (৭) জানায়, যে কোনো উৎসব-পার্বণে তাঁদের মা-বাবার পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এখানে ১ টাকায় নতুন জামা দিচ্ছে শুনেই ছুটে আসি এবং এই এক টাকায় পছন্দ মত ফ্রক নিয়েছি। খুব খুশি আমি। 

মাত্র এক টাকায় হাতে নতুন পোশাক পেয়ে মহাখুশি অসহায় শিশু সাব্বির (১২), মল্লিক (৮)। তাঁদের উভয়ের বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করেন। এখনো তাঁদের জন্য নতুন কোনো জামা কিনতে পারেনি মা। আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনের অস্থায়ী দোকান থেকে মাত্র এক টাকায় নতুন পোশাক পেয়ে তাঁরা খুবই খুশি। এখন ঈদ ভালই কাটবে বলে জানায় তাঁরা।

সংগঠনের সদস্য সামিউল, রাজা, রাব্বি জানান, সমাজে সুবিধা বঞ্চিত শিশুরা বেশিভাগ সময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না। তাই ওইসব শিশুদের ঈদ আনন্দ বর্ণিল করতেই আমরা এক টাকায় ঈদের নতুন জামা দিয়েছি। ঈদের আগ পর্যন্ত এ কর্মসূচী চলবে আমাদের। 

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, মূলত সুবিধা বঞ্চিত, এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন। যেসব শিশুদের ঈদের নতুন জামা হয়নি তারা স্বচ্ছন্দে আমাদের প্রিয় সৈয়দপুর এর দোকান থেকে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দ মত পোশাক নিতে পারবে।

তিনি বলেন, আমাদের সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে এই আয়োজন করেছে। এছাড়া পর্যায়ক্রমে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই চিনি দুধও দেওয়া হচ্ছে অসহায়দের জন্য। এ কার্যক্রম চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানান তিনি।

উল্লেখ্য প্রতি বছর এসব সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা, সালামী ও গরীবদের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এবং সেমাই চিনি দুধ দিয়ে আসছে সংগঠনটি। 

শিশুরা ঈদের দিন নতুন জামা পরতে পছন্দ করে কিন্তু অনেকে দারিদ্রতার কারনে পছন্দমত পোশাক নিতে পারে না। আর তাই পথশিশুদের সেই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছে সৈয়দপুরের ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনটি।

Tags: ১ টাকায় ঈদের নতুন জামাসুবিধাবঞ্চিত শিশু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • শাহিন আলমের রিমান্ডে, রুমমেটের মৃ***ত্যু তদন্তের জন্য ব্যবস্থা
  • আজ জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ
  • ঢাকায় মধ্যরাতে ছাত্রদল–শিবির সংঘর্ষ, ১০ আহত
  • রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম