Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদ বাজার বেনাপোলে চাহিদার শীর্ষে সুতি পাঞ্জাবি

Bangla FMbyBangla FM
৯:৩৩ am ২৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_16

oplus_16

মনির হোসেন, বেনাপোল: 

শুধু ঈদ নয়, বছরজুড়েই বিভিন্ন বিশেষ দিনে এখন পাঞ্জাবি পরার চল। বসন্ত, বৈশাখ, বিয়ের দাওয়াত তো বটেই। কিন্তু এ পোশাক কেনার জন্য সাধারণত দুই ঈদকেই বেছে নেন ক্রেতারা।  এবারের ঈদের  হালকা রঙ ও কম কাজ করা সুতি পাঞ্জাবির চাহিদা বেশি। সোমবার সরেজমিনে যশোরর বেনাপোল বাজারে পাঞ্জাবির দোকানে গিয়ে দেখা যায় ঈদকে ঘিরে পাঞ্জাবির চাহিদা বেড়েছে।

ব্যবসায়ীরা জানান,এবারের ঈদ গরমকালে হওয়ায় আরামদায়ক সুতি পাঞ্জাবির চাহিদা বেড়েছে। পাশাপাশি, প্রিন্ট ও স্ট্রাইপের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে বাজারে।অন্য রঙগুলোর মধ্যে হালকা বেগুনি, ছাই ও নীল রঙের পাঞ্জাবির চাহিদা রয়েছে। পাঞ্জাবির পাশাপাশি পাজামাও বেশ বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।  ইয়ানুর রহমান নামে এক ক্রেতা বলেন, ঈদে পুরুষের প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি। ঈদের নামাজ থেকে শুরু করে আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যাওয়াসহ সবখানেই পাঞ্জাবি যেন অত্যাবশ্যক হয়ে উঠেছে।বাবলু রহমান বাবু  নামের এক ক্রেতা বলেন, ঈদে অন্যান্য পোশাক কিনলেও পাঞ্জাবি কিনবই।

oplus_0

গরমে ঈদ হবে, এজন্য সাদা হালকা কাজ করা সুতির পাঞ্জাবি কিনেছি। নিত্য হাট , নিত্য সাজ  বিক্রয় কর্মী আব্দুর রাজ্জাক বলেন ,গরমের কারণে এবার সুতি কাপড়ে তৈরি পাঞ্জাবির সংগ্রহ বেশি এসেছে। তিনি আরও বলেন, এবার এক রঙের কাপড়ে হাতা ও গলায় কাজ করা পাঞ্জাবির সংখ্যা বেশি। সাদা কাপড়ে সাদা সুতায় নকশা করা পাঞ্জাবিও আছে। বিশেষ করে মধ্যবয়সীদের এ ধরনের পাঞ্জাবিতে আগ্রহ বেশি। রেডিমেটের পাশাপাশি অনেকে পাঞ্জাবি তৈরি করে পরেন। টেইলার্সগুলোতেও তাই করিগরদের পাঞ্জাবি তৈরি করতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।  নূর শপিং কমপ্লেক্স  সুমন গার্মেন্টস, প্রোপাইটর আবু সাঈদ বকুল  বলেন, এবারের ঈদ গরমে হওয়ায় সুতির পাঞ্জাবির চাহিদা বেশি। আরামদায়ক বলে ক্রেতারা এটাই বেছে নিচ্ছেন।

যশোরের শার্শা উপজেলায়  বাজারে বিভিন্ন রঙ ও ডিজাইনের সুতির পাঞ্জাবি ৭শ’থেকে ৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। কারুকাজ করা শর্ট পাঞ্জাবি ও লং পাঞ্জাবি ৯শ’ থেকে ২ হাজার , মটকা ও সিল্কের পাঞ্জাবি ২ হাজার থেকে ৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

Tags: ঈদপাঞ্জাবিবেনাপোল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম