Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে ঘরমুখো মানুষের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির

Bangla FMbyBangla FM
৩:০৭ pm ২০, মার্চ ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা সাধারণ মানুষের ভোগান্তি ও পরিবহন খাতের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পরিস্থিতিকে ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা’ হিসেবে অভিহিত করেছেন।

ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, আপনজনের সঙ্গে ঈদ করার জন্য মানুষ সারা বছর একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে অপেক্ষা করেন। কিন্তু এবার ঘরমুখো মানুষের ওপর চরম জুলুম করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য সরাসরি সরকারকে দায়ী করে তিনি বলেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল এবং এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। তিনি আরও দাবি করেন, সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দেওয়া বক্তব্যই এই অব্যবস্থাপনার মূল ভিত্তি।

জনগণকে বিভ্রান্ত করে বাস মালিকরা স্বাভাবিকের চেয়ে কম ভাড়া নিচ্ছেন বলে যে দাবি করা হয়েছে, তাকে ‘চরম মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছেন জামায়াত আমীর। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের এই দুঃখ ও আফসোস দেখার কেউ নেই কি না।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রিয় বাংলাদেশ কি আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের জন্য দুঃসংবাদ হলো—জেগে ওঠা যুবসমাজ ও সাধারণ জনগণ তা কোনোভাবেই বরদাশত করবে না।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় এই জনদুর্ভোগ ও অব্যবস্থাপনার ফলে সৃষ্ট যেকোনো বিপর্যয়ের দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় এই অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের ফলে সৃষ্ট যেকোনো বিপর্যয়ের দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।

Tags: আমিরজামায়াত আমিরজামায়াত ইসলামিবিশেষ নিউজরাস্তার দুর্ভোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে ঘরমুখো মানুষের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির
  • মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর
  • ইরানে হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে: নেতানিয়াহু
  • চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপিত
  • আজ পবিত্র জুমাতুল বিদা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম