Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদের নামাজের সময় পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ৩

Bangla FMbyBangla FM
৮:২০ am ৩১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে শার্শা উপজেলার সদর ইউনিয়নের বেড়ি-নারায়নপুর গ্রামের ঈদগাহে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ঈদের নামাজের সময় ১০ মিনিট বাড়ানোর প্রস্তাব দেন। এ বিষয়ে ক্যাশিয়ার আব্দুর রশিদ ইমাম সাহেবের সঙ্গে আলোচনা করলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সময় একই গ্রামের মোখলেস (৫২), আজিজ (৪০) ও আলিম (৩৫) দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রশিদ ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। এতে রশিদ, আইতালী ও শাহাজান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, “বিষয়টি আমার জানা নেই। তবে থানায় অভিযোগ করলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: তিনজন আহতশার্শায়সংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
  • পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • রংপুরে রমজানের ছুটিতে বিপথে শিক্ষার্থীরা
  • সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম