Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলের হৃদয়ে ইরানের হামলা, সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত: অরি গোল্ডবার্গ

Bangla FMbyBangla FM
৭:৩০ am ১৯, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের কেন্দ্রস্থল বা ‘হৃদয়ে’ আঘাত করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক অরি গোল্ডবার্গ। তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইসরায়েলি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে—এমন একটি ধারণা দেশজুড়ে ছড়িয়ে পড়লেও, ইরানের এই হামলা সেই বিশ্বাসকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

হামলায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানলেও, দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সোরোকা হাসপাতালের ওপর হামলাকে কেন্দ্র করে এখন মূল আলোচনায় উঠে এসেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, ইরান ‘হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে’—এমন বার্তা দিতে চাচ্ছে।

তবে অরি গোল্ডবার্গ বলেন,

“ইসরায়েলিরাও কিন্তু হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায়। আসলে সোরোকার আশপাশে রয়েছে অত্যন্ত সংবেদনশীল সামরিক স্থাপনা ও সদর দফতর। কারণ ইসরায়েল প্রায়ই তার সামরিক ঘাঁটি বসায় সাধারণ জনগণের বসতিপূর্ণ এলাকায়।”

তিনি আরও বলেন, ইসরায়েলে সেন্সরশিপের কারণে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া কঠিন।

“আপনাকে মনে রাখতে হবে, ঠিক যেভাবে আল জাজিরার ওপর সেন্সর আরোপ করা হয়, একইভাবে আমাদের মিডিয়াও সেন্সরের আওতায়। সাধারণ ইসরায়েলি নাগরিকরাও অনেক কিছু জানতে পারে না।”

সাম্প্রতিক এই হামলা বিষয়ে তিনি বলেন,

“যা জানা যাচ্ছে তা আসলে গুজব ও ধীরে ধীরে ফাঁস হওয়া তথ্যের ওপর নির্ভর করে। তবে এটা নিশ্চিত যে ইরান আঘাত করেছে এবং তা গুরুত্বপূর্ণ জায়গাতেই করেছে।”

এই হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরান-ইসরায়েলের যুদ্ধ এখন কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়ছে কৌশলগত জায়গায়—যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবন ও বিশ্ব রাজনীতিতে।

সুত্র: আল জাজিরা

Tags: (আল জাজিরা সূত্রে)ইসরায়েলের হৃদয়ে ইরানের হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম