ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রান ইন্টারন্যাশনালজানিয়েছে, মোজতবা খামেনি-কে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে ইরানের বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট । উল্লেখ্য, সম্প্রতি ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর মৃত্যুর পর দেশটি নেতৃত্ব পরিবর্তনের পর্যায়ে রয়েছে।
তবে এখনো এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা আসেনি।

