Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৩ pm ১৪, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, অল্পতেই ধৈর্য হারালে ১৮ কোটি মানুষের দায়িত্ব কীভাবে পালন করবেন।

শনিবার (১৩ জুন) চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার ৫১ শতাংশ ভোটের ভিত্তিতে ক্ষমতায় থাকার দাবি করলেও দেশের বৃহৎ জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করছে। তার ভাষায়, “যে সরকার জনগণকে গুরুত্ব দেয় না, সে সরকার প্রকৃত অর্থে জনগণের সরকার হতে পারে না।”

সমাবেশে ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একটি বক্তব্যে বিরোধী দলের বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, বিরোধী দল বাজেটের কোনো নির্দিষ্ট কর নীতির বিরুদ্ধে মিছিল করেছে—এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে দুর্নীতি ও চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। জনগণের আন্দোলন দমন করে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানান।

Tags: বাংলাদেশ জামায়াতে ইসলামীরহমানশফিকুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের গর্জন: নেপথ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় দেব
  • রূপগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট
  • সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন মুফতি আমির হামজা
  • রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার
  • তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম