Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন বর্ষা।”

Bangla FMbyBangla FM
৭:৩২ am ২১, মার্চ ২০২৫
in বিনোদন
A A
0

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয় জগৎ থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ওমরা হজ পালন শেষে দেশে ফিরে এ ঘোষণা দেন তিনি। বর্তমানে তিনি ধর্মীয় আচার-রীতি মেনে চলছেন এবং ভবিষ্যতে আর নতুন কোনো সিনেমায় কাজ করবেন না বলে জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বর্ষা জানান, তার হাতে থাকা চলমান সিনেমাগুলোর কাজ শেষ করেই তিনি চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন। একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কয়েকটি সিনেমার কাজ বাকি আছে, সেগুলো শেষ করতে কিছুটা সময় লাগবে। তবে এরপর আর নতুন কোনো সিনেমায় অভিনয় করব না।”

সিনেমা ছাড়ার কারণ প্রসঙ্গে বর্ষা বলেন, “আমি বাস্তববাদী মানুষ, সব কিছু বাস্তবতার ভিত্তিতে চিন্তা করি। আমার মনে হয়, নায়িকাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পর্দায় ভালো লাগে, তার পর আর কাজ করা উচিত নয়। আমার ক্ষেত্রেও তাই মনে হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার বড় ছেলের বয়স এখন ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পর বড় ছেলে যখন ১৪-১৫ বছরের হবে, তখন যদি দেখে তার মা সিনেমার নায়িকা, সে কী ভাববে? এসব ভেবেই আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বর্ষার এ সিদ্ধান্তে তার স্বামী, প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল কোনো আপত্তি জানাননি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়েই বর্ষার বয়স কম। তবুও সে নিজে থেকেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।”

বর্ষার এই সিদ্ধান্ত চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে তিনি ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে প্রাধান্য দিতে চান বলে স্পষ্ট করেছেন।

Tags: অনন্ত জলিলঅভিনয়বর্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম