Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অবিলম্বে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নিন….. শেখ রফিকুল ইসলাম বাবলু

Bangla FMbyBangla FM
১২:০৬ pm ২২, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0

মোহাম্মদ ইছমাইল,যুগ্ম আহ্বায়ক:
ভাসানী অনুসারী পরিষদের (ভাসানী জনশক্তি পার্টি) আহ্বায়ক আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে উপরোক্ত কথা বলেন।

এস আলম, সামিট গ্রুপসহ ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরা ও অর্থ পাঁচারকারীদের অবৈধ সম্পদ এবং পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রের মালিকানায় নেয়ার দাবিতে ভাসানী অনুসারী পরিষদ (ভাসানী জনশক্তি পার্টি) আজ ২২ মার্চ সকাল ১১ টায় সংগঠনের যুগ্ম সদস্য সচিব হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেন, দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে।

চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও ব্যাভিচার ক্রমাগত বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিবে।


সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদের আলমাস বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি সুষ্ঠ নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করলেও জনগণের কাঙ্খিত লক্ষ্য পূরণ হয়নি। দেশে আইনের শাসনের পরিবর্তে প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে। এরূপ অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য  রাখেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, মোঃ আরিফুর রহমান, কেন্দ্রীয় সদস্য চাষী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মোশাররফ হোসেন, যুব পরিষদের সভাপতি এডভোকেট আলামিন, নারীনেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।

Tags: অবৈধ সম্পদভাসানী অনুসারীসামিট গ্রুপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫ মার্চের গণহত্যা ও সশস্ত্র প্রতিরোধের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমস
  • শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
  • জুলাই জাদুঘর পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত: ‘হৃদয়স্পর্শী’ উদ্যোগের প্রশংসা
  • ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম