Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন, এখন তারাই ষড়যন্ত্র করছেন: ইকবাল হাসান মাহমুদ টুকু

Bangla FMbyBangla FM
৯:০৩ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in জাতীয়
A A
0



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, ‘আজকে সংস্কার সংস্কার বলা হচ্ছে। বলা হচ্ছে, যা–ই বলছে তা–ই নাকি আমরা না করছি। আমরা তো সংস্কারের বিরোধিতা করিনি। সংস্কার করতে হলে তো পার্লামেন্ট লাগবে, আইন লাগবে। এখন একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, তা তো আমরা মেনে নেব না। মা-বোনের ইজ্জত, শহীদের রক্তে স্বাধীনতা এসেছে। সেটাকে তো বাদ দিয়ে কিছু করা যাবে না। সংস্কার করবে একটি নির্বাচিত সরকার। তাই আগে নির্বাচন, তারপর অন্য কিছু।’


মঙ্গলবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ এ কথাগুলো বলেন। তিনি বলেন, ‘দেশে যা কিছু নতুন, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করেছেন। এখন নতুন ৩১ দফা তারেক রহমান দিয়েছেন। এতেই সব বলা আছে।’


ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু হায়েনামুক্ত ছিল না। শেখ হাসিনা ছিল সেই হায়েনা। বহু মানুষের জীবনের বিনিময়ে দেশ আজ মুক্ত হয়েছে; কিন্তু এখনো মুক্তি নিয়ে ষড়যন্ত্র চলছে, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের গড়া বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা যখন মুক্তিযুদ্ধে ছিলাম, তখন তারা পাকিস্তানের পক্ষ নিয়ে আমাদের বিরোধিতা করেছিল। তারাই ষড়যন্ত্র করছে। বাংলাদেশের লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চাননি। তাই এ দলটিকে রাজনীতি করতে দিয়েছিল।’


নির্বাচন প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘একটি দল আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন। আপনারা একাত্তরে ষড়যন্ত্র করেছেন, এখনো ষড়যন্ত্র করছেন। অন্তর্বর্তী সরকারের কাজ ইউনিয়ন-উপজেলা নির্বাচন নয়, জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন করে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচন কমিশন সেটা করে দেয়। তাই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।’


ভারত প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ভারত বৃহৎ প্রতিবেশী, এটা স্বীকার করি। তবে বাড়ির পাশে বড়লোক প্রতিবেশী থাকলে ছোট প্রতিবেশীর ভালোমন্দ দেখেন, এটাই নিয়ম। কিন্তু আপনি বড় প্রতিবেশী হয়ে সব সময় মোড়লগিরি করবেন, সেটা বাংলার মানুষ মেনে নেবে না।’


জেলা বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মাসুদ খন্দকারের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত প্রমুখ বক্তব্য দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম