Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় বাঁশের সাঁকো যেনো মরণ ফাঁদ

Bangla FMbyBangla FM
৬:৫৬ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা


খুলনার পাইকগাছায় দেলুটি নদীতে  লতা-দেলুটি খেয়াঘাটটি স্থানীয়  সরকার বিভাগের তালিকা ভূক্ত,  প্রতি বছর সরকারি ভাবে রাজস্ব আদায় হলে ও উন্নয়ন হয়নি  লতা-দেলুটি খেয়াঘাটের পশ্চিমপাড়। দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি স্বীকার দৈনন্দিন স্কুল, কলেজের শিক্ষার্থী  সহ শত শত পথযাত্রী মানুষ।এ সাঁকোটি যেনো মরণ ফাঁদে পরিণত হয়েছে।


সরেজমিনে গিয়ে দেখাযায়, লতা  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের বাড়ি সংলগ্ন  লতা-দেলুটি খেয়াঘাট অবস্থিত। অত্র এলাকায়, চাকুরীজীবি সহ বিভিন্ন  শ্রেনী পেশার মানুষ খেয়াঘাট পার হয়ে সহজে পাইকগাছা উপজেলা সদরে আসার মাধ্যম এ ঘাটটি। দেলুটি মাধ্যমিক বিদ্যালয়, দেলুটি জিরবুনিয়া প্রাথমিক বিদ্যালয় সহ জেলা পরিষদের পুকুর, ও সাপ্তাহিক বাজার অবস্থিত এ গ্রামটিতে । প্রতিদিন সকাল-বিকালে লতা গ্রাম থেকে অসংখ্য নারীরা খেয়া পার হয়ে  দেলুটি সরকারী পুকুর, এবং জনৈক সালাউদ্দিনের ঘের সংলগ্ন টিউবওয়েলের পানি খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে থাকেন।

দেলুটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী অনিতা রায় বলে প্রতিদিন লতা গ্রাম থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী খেয়া পার হয়ে দেলুটি মাধ্যমিক বিদ্যালয় যেতে হয়। আমাদের খেয়াঘাটের পূর্বপাড় কিছু অংশ পাকা থাকলেও পশ্চিম পাড়ে কোন পাঁকা ঘাট নাই। জরাজীর্ণ  বাঁশের সাঁকোর উপর ভর দিয়ে ঝুকি নিয়ে পার হতে হয় প্রতিদিন। অনেক সময় পা পিছলে কাদায় পড়ে বই খাতা, পরনে পোষাক  নষ্ট ও শরীরের আঘাত পেয়ে স্কুলে না যেয়ে বাড়িতে ফিরতে হয়। ১০ম শ্রেনীর শিক্ষার্থী রমেশ বলে, নদীতে জোয়ারের সময় কিছুটা পারাপার সহজ হয়, নদীতে ভাটা হলে হাঁটু কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যাওয়া খুবই ভোগান্তিতে পড়তে হয়। দেলুটি  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সানা বলেন, খেয়াঘাটের পশ্চিমপাড়ে পাঁকা ঘাট না থাকায়, ২/৩ রশি জরাজীর্ণ বাঁশের সাঁকো ঝুকি নিয়ে পার হতে হয় শিক্ষার্থীদের।

খেয়ামাঝি পরিমল দাশ বলেন, লতা থেকে প্রতিদিন স্কুল পড়ুয়া দু”শতাধীক মানুষ পারাপার হয়। নদীতে ভাটায় বাশের সাঁকো ছাড়াও চরে কাদায় হেটে খেয়া নৌকায় উঠতে দুর্ভোগে স্বীকার হতে হয় যাত্রীদের। ইউপি সদস্য কিংশুক রায় বলেন, সরকারিভাবে লতা দেলুটি পশ্চিম পাড়ে অবস্থিত খেয়াঘাটটি দীর্ঘদিনে ও সংস্কার হয়নি, ঝুকি নিয়ে প্রতিদিন পার হতে হয় শত শত মানুষের। দ্রুত ঘাটটি সংস্করণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল বলেন,জলবায়ু পরিবর্তনের কারনে নদীর নাব্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নদী ভরাটের কারনে চর বেড়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সরকারি বরাদ্ধর মাধ্যমে ঘাটটি দ্রুত সংস্করণের চেষ্টা করবো।

শাহরিয়ার কবির

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা
  • রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম: আল্লামা ইমাম হায়াত
  • রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ১
  • নরসিংদীতে আমেনা হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতক সৎবাবা গ্রেপ্তার
  • ইউনিট ৭৩১:যুদ্ধাপরাধ থেকে গোপন চুক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম