Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান’

Bangla FMbyBangla FM
১২:১০ pm ০৯, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করেছেন পিটিআই-এর প্রধান নেতা গওহর আলী খান।

তিনি জানিয়েছেন, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। 

১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ দিন’হতে যাচ্ছে। কিন্তু কেন গুরত্বপূর্ণ হবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি।

এর আগে দেশটির হাইকোর্ট এ মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে। দেশটির জাতীয় অ্যাকাউন্টেবেলটি ব্যুরো (ন্যাব) তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরও সময় চাইলে আদালত শুনানির জন্য ১১ জুনকে নির্ধারণ করেন।

গওহর আলী খান সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে জানিয়েছে, অন্যান্য বিরোধী দলের সঙ্গে তারা একটি আন্দোলন শুরু করবেন। যেটির নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পর তারা দেশব্যাপী আন্দোলন শুরু করবেন।

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়। যার মাত্র কয়েকটিতে তাকে দণ্ড দেওয়া হয়েছে। যারমধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। 

তার বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ তুলেছে, তিনি এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে থাকেন।

Tags: ১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান’
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আতর, টুপি ও জায়নামাজ কেনার ধুম
  • তরমুজবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতে ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবে
  • গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, আরামদায়ক পরিবেশে বাড়ি ফিরছে যাত্রীরা
  • বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগীদের মধ্যে চরম আতঙ্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম