Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে ৫ লাখ টাকার হেরোইন ও টাপেন্টাডল সহ ২ জন আটক 

Bangla FMbyBangla FM
১০:১৫ am ২৪, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে প্রায় ৫ লাখ টাকার হেরোইন ও ৩৫ পিস  টাপেন্টাডল সহ ২ মাদক বিক্রেতা আটক হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাতে র্্যাব ও ডিএনসি এর পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে একজন নারী ও অন্যজন যুবক। 

আটক দুই জন হলো সৈয়দপুর শহরের চিনি মসজিদ সুপারীবাগান এলাকার খুরশিদের স্ত্রী আমেনা বেগম (৫২) ও হাতিখানা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোশেন (৩০)। 

সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে র্্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর একটা দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা আমেনা বেগমকে তার বাড়ির সামনে থেকে আটক করে। 

এ সময় তার কাছে ১০৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। এরপর জিজ্ঞেসাবাদ শেষে সকালে র্্যাব মাদক মামলা দায়ের করে তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দুপুরে  নীলফামারী আদালতে পাঠানো  হয়েছে। 

অন্যদিকে নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটা দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মনির হোশেন কে কাজীহাট মৃধাপাড়া এলাকা থেকে আটক করেছে। ডিএনসির উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে মামলা দিয়েছে। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন এই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, আটককৃতদের নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে আদালতে পাঠানো হয়েছে।

Tags: ২ মাদক বিক্রেতা৩৫ পিস  টাপেন্টাডলনারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
  • পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • রংপুরে রমজানের ছুটিতে বিপথে শিক্ষার্থীরা
  • সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম