Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্তে সতর্ক অবস্থানে মৌলভীবাজার পুলিশ

Bangla FMbyBangla FM
৩:০৯ pm ০৮, মে ২০২৫
in অন্যান্য
A A
0


সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দেশের সব সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

এই নির্দেশনা অনুযায়ী সিলেট বিভাগের চারটি সীমান্তবর্তী জেলা—মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ—এ পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (৮ মে) নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।

তিনি বলেন, “আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সীমান্তে অতিরিক্ত নজরদারির নির্দেশ দিয়েছি। যেন কোনো অনুপ্রবেশ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা না থাকে, সে জন্য প্রতিটি ইউনিট সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”

এর আগে বুধবার রাজধানীর গুলশানে পুলিশ শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, “ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের সীমান্তেও সতর্কতা বাড়াতে হবে, যাতে কোনো সন্ত্রাসী, জঙ্গি বা দুষ্কৃতকারী এ সুযোগে অনুপ্রবেশ করতে না পারে।”

বিশেষজ্ঞদের মতে, পার্শ্ববর্তী অঞ্চলের অস্থিরতা বাংলাদেশের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। তাই পুলিশ প্রশাসনের এই আগাম পদক্ষেপ সময়োপযোগী ও প্রশংসনীয়।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম