Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের জকিগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী : দুঃখে স্বামীর আত্মহত্যা

Bangla FMbyBangla FM
৩:৪৭ pm ১৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট ব্যুরো:- 

সিলেটের জকিগঞ্জে পরকীয়া প্রেমিকের হাত ধরে তিন সন্তানের জননীর পালিয়ে যাওয়ায় কারনে স্বামী আব্দুল মুমিন (৩৫) আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মুমিন ঐ গ্রামের ফয়জুর রহমান (ফাতাই ড্রাইভার) এর ছেলে। নিহত আব্দুল মুমিন জকিগঞ্জ বাজারে একটি ওয়ার্কসপের দোকানে কাজ করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মুমিনের সাথে পারিবারিক ভাবেই মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের বদরুল ইসলামের মেয়ে সুমী আক্তারের বিয়ে হয়। তাদের ৩ টি সন্তানও রয়েছে। বাবার বাড়ীতে প্রায়ই আসা যাওয়া করতেন মাতারগ্রামের শাহজাহান আহমদের দশসিটা গাড়ী দিয়ে। সেই  সুবাধে শাহজাহানের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত রমজানে ৩ সন্তানকে ফেলে পরকীয়া প্রেমিক শাহজাহানের হাত ধরে পালিয়ে যান সুমী।
নিহতের চাচাতো ভাই রাজু আহমদ জানান, গত রমজান মাসের প্রথমদিকে আব্দুল মুমিনের স্ত্রী ৩ সন্তান রেখে শাহজাহান ড্রাইভারের হাত ধরে পালিয়ে যান। এরপর থেকেই আব্দুল মুমিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মানসিক চাপেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশ সরেজমিনে এসে লাশ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ওসি( তদন্ত) মো. সুজন মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদি উপহারের খেজুর,মৌলভীবাজারে ১৭৮ কার্টুন
  • বরিশালে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ৯ আইনজীবী
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ওসি’র অভিযান
  • ঠাকুরগাঁওয়ে কাজীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
  • আলুর দামে ধস, বিপাকে দিনাজপুরের চাষি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম