Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারিয়াকান্দিতে সফলতার স্বীকৃতি ও গল্প নিয়ে এআর একাডেমির উদ্বোধন 

Bangla FMbyBangla FM
১:৩৮ pm ২২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি হওয়া কয়েকজন মেধাবী শিক্ষার্থীদের সাথে নিয়ে সফলতার স্বীকৃতি ও সফল হওয়ার গল্পের মাধ্যমে এআর একাডেমির উদ্বোধন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে অনেক মেধাবী শিক্ষার্থীরা ভালো পর্যায়ে না গিয়ে বিভিন্ন কারণে ঝরে পড়ে যায়। তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই শিক্ষার্থীরা যেনো মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং ভালো মানুষের মতো মানুষ হয়ে দেশের মঙ্গল বয়ে আনতে পারে এই লক্ষ্যে এআর একাডেমির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজ পর থেকে ইফতারের পূর্ব মুহূর্তে সকল শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী, ইউপি চেয়ারম্যান ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মহান আল্লাহর উপর ভরসা রেখে স্ব-শিক্ষায় শিক্ষিত হয়ে কিভাবে ভালো মানুষ হওয়া যায়, উৎসাহ উদ্দীপনা এবং সঠিক দিক নির্দেশনা পেলে কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩-২৪ শিক্ষা বর্ষে অর্থনীতি বিভাগে অধ্যায়নরত মাহমুদুর রহমান হাদী ও শাহরিয়ার কামাল সাদি, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ২৪-২৫ শিক্ষা বর্ষে জাতীয় মেধা তালিকায় ৩২ তম স্থান পাওয়া ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সাবিত সাফওয়ান ঋদ্ধি ও মেধা তালিকায় ৩৭০ তম স্থান পাওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মুনতাসির আহমেদ।

এই চার জন কৃতি শিক্ষার্থীদেরকে এআর একাডেমির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

এআর একাডেমির পরিচালক কামরুল হাসান রুশো এর সভাপতিত্বে ও কুতুবপুর ক্রিয়েটিভ কেজি স্কুলের পরিচালক রোটারিয়ান মাসুদ করিম সবুর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ রিপন, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান আলী রনি, দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এম তৌহিদুল্লাহ, যমুনা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এনামুল হক, এসকেএফ ফার্মাসিউটিক্যাল লি. সিনিয়র এক্অ্যআকাউন্টস অফিসার সাদ্দাম হোসেন প্রমুখ।

Tags: এআর একাডেমির উদ্বোধনমেধাবী শিক্ষার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লা সীমান্তে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল জব্দ
  • শিক্ষার্থীদের ঈদযাত্রায় বেরোবির বিভাগীয় বাস সার্ভিস চালু
  • শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
  • পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
  • আখাউড়া-সিলেট রেলপথে ট্রেন-পিকআপ সংঘর্ষ, গরু আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম