Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কসবায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, ফায়ার ফাইটার সজিবুল ইসলাম নিহত 

Bangla FMbyBangla FM
৪:৩৬ pm ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর দক্ষিণপাড়া গ্রামের খায়ের মেম্বারের বাড়ীর মৃত হুমায়ন কবির এর তৃতীয় ছেলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত হাফেজ মো. সজিবুল ইসলাম (সজিব)  (২৩) রবিবার সকাল ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা তিন লাখ পীর (তন্তর) নামক এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত সজিবুল ইসলাম (সজিব) চট্রগ্রাম জেলার সন্দীপ উপজেলায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত ছিলো। তার স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া একটি হাসপাতালে ৫ দিনের কন্যা সন্তান জন্ম দেন। সে বাড়িতে ছুটিতে এসেছিলেন। ঘটনার দিন (৪ মে) রবিবার সকাল ৭টায় কান্দুঘর তার নিজ বাড়ী থেকে তার মাকে সন্তান দেখার উদ্দ্যেশ্য রওনা দিলে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা তিন লাখ পীর (তন্তর) নামক এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় এলাকাবাসী উদ্ধার করে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান বলেন, সকালে কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক সজিবুল ইসলাম নামে একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিতে আটক করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ফায়ার ফাইটার হাফেজ মো. সজিবুল ইসলাম এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইদিন বাদ এশা কান্দুঘর মাঠে তার নামাজে জানাযা শেষে তাকে কান্দুঘর কবরস্থানে দাফন করা হয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে নবনির্বাচিত এমপি আবুল হোসেন খানের ফুলেল শুভেচ্ছা গ্রহণ
  • খুলনা-৬ আসনে জামাত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নিরঙ্কুশ জয়
  • বিএনপির সংবাদ সম্মেলন: ধৈর্য্যশীলতার সাথে সজাগ থাকার আহবান
  • সালথায় বিএনপির এজেন্টকে মারধর ও মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • নির্বাচনাত্তোর সহিংসতা বাউফলে যুবদলের আহবায়ক ও সদস্য সচিবকে মারধর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম