Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিরাইয়ে মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Bangla FMbyBangla FM
৩:৩৬ pm ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0


সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে শুরু হয়েছে মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং দিরাই-শাল্লা আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ৬০টি ফুটবল দলের হাতে জার্সি ও ফুটবল তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কমিশনার হাবিবুর রহমান কাঁচা মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ওবায়দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির বলেন, “যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যারা ভালো খেলবে, আমরা তাদের দায়িত্ব নেবো—জীবিকা নিশ্চিত করবো, প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করবো।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনায় নিয়ম ও সিস্টেম মেনে চলতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে, যেন দেশের কোনো ক্ষতি না হয়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংবাদিক একে কুদরত পাশা, জামায়াত নেতা এমরান হোসাইন, সাবেক ফুটবলার সরকার এবং খেলোয়াড় এহসান মিয়াসহ অনেকে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় করিমপুর ফুটবল একাদশ বনাম বরামগাঁও ফুটবল টিম।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম