Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেন্টমার্টিন বিক্রি নিয়ে প্রেস সচিবকে প্রশ্ন ময়ূখের

Bangla FMbyBangla FM
৬:১৯ am ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন তার কর্মকাণ্ড ও আজগুবি তথ্য হাজির করার কারণে বিতর্কিত। বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়েও এমন সব উদ্ভট বক্তব্যের জন্য তিনি বাংলাদেশে ব্যাপক সমালোচিত। আবার তার অঙ্গভঙ্গি ও চিৎকার-চেঁচামেচির কারণে দর্শকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উপভোগ করেন তাকে।

তবে সম্প্রতি রিপাবলিক বাংলায় তার টক শোতে বাংলাদেশের রাজনীতিবিদসহ নানা পেশার লোকজন অংশ নিচ্ছেন। সেখানেও হাসি, বিতর্ক, গুজব তথ্য নিয়ে সরব ময়ূখ। 

এবার হিন্দুত্ববাদী ও মৌলবাদের প্রশ্নে এবার মুখোমুখি হলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ও বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৩ জানুয়ারি) রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে আলোচনা হয়।

সোমবার রাতে তাদের জবাব চায় বাংলা টকশোতে লাইভ কানেক্ট করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। অধির আগ্রহ ছিল, প্রেস সচিবের সঙ্গে কতোটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন ময়ূখ।

এদিন ময়ূখকে বেশ শান্তই দেখা গেছে। প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে, ঢাকার সব হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়।

সেন্টমার্টিন বিক্রি করে দেওয়া হয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হয় প্রেস সচিব শফিকুল আলমের কাছে। তিনিও পরিষ্কার করেন কেন সেখানে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে।

বিশেষ এই টকশোকে ভারত-বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেছেন আলোচিত-সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যুও। কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও। যেখানে শেখ হাসিনাকে পার্সন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূখ।

এই উপস্থাপকের দাবি, শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূসের কার্যালয় ৫ জন স্ট্যান্ডবাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূখ কীভাবে হাত নাড়ে, কীভাবে হাটে, কীভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা।

বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূখকে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূখ বলেন, তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিন্নি খাবেন। খেতে খেতে ড. ইউনূসের ইন্টারভিউ করবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন
  • বিএনপি ক্ষমতায় এলে রাতে দরজা খোলা রেখেই মানুষ ঘুমাবে: হারুন অর রশিদ
  • ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করার আহ্বান
  • টানাপোড়েনের মধ্যেও ইরান–যুক্তরাষ্ট্র সংলাপে ‘ভালো শুরু’
  • শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম