Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতবাড়ি ও দোকান পুড়লেও অক্ষত কুরআন শরীফ

Bangla FMbyBangla FM
৮:৩৮ am ০৩, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতবাড়ি ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও অক্ষত অবস্থায় রয়েছে একটি কুরআন শরীফ। অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে মান্নান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যে পাশের সোলাইমান হোসেনের সার, কীটনাশক ও কুটিরশিল্পের দুটি দোকানেও আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সোলাইমান হোসেন জানান, আগুনে তার সার ও কীটনাশকের দোকান এবং কুটিরশিল্পের দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা।

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ভয়াবহ আগুনে আশ্চর্যজনকভাবে একটি কুরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যা এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম