Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও লুটপাট

Bangla FMbyBangla FM
২:৪০ pm ১৮, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

স্টাফ রিপোর্টার:


ফরিদপুরের সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এক সহিংস ঘটনায় লুৎফননেছা লাভলী (৪৮) নামে এক নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ১৭ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে ঘটে।

লুৎফননেছা লাভলীর অভিযোগে  জানাগেছে, পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের কারণে পূর্ব পরিকল্পিতভাবে জাফর বেপারী (৪৫), রেজাউল বেপারী (৩৫), সাকায়াত বেপারী (৩০), মোহাম্মদ বেপারী (৫০), করিম বেপারী (৬০), হালিম বেপারী (৬৫) সহ আরও ৫০-৬০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে প্রবেশ করে তাকে গালিগালাজ করে। এসময় তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে রান্নাঘর ও পাকা বাথরুম ভাঙচুর করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা লুৎফননেছা লাভলীর কানে থাকা ৮ আনা ওজনের স্বর্ণের দুল, গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং হাতে থাকা ২টি স্বর্ণের বালা জোরপূর্বক ছিনিয়ে নেয়, যার বাজার মূল্য প্রায় ৩,২০,০০০ টাকা। এছাড়া ঘরে থাকা নগদ ৫,০০,০০০ টাকা চুরি করে। তার ছেলে হৃদয় মৃধা ও নাতনী লামিয়া আক্তারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং লামিয়ার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা খুন ও অগ্নিসংযোগের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে লুৎফননেছা লাভলী থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম