Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত আহত তিন

Bangla FMbyBangla FM
২:৫৮ pm ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

আতাউর রহমান কাওছার, সিলেট ::

ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসে পাথরবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঢাকার সাভারের অদূরে আশুলিয়া এলাকার মোছা. সায়মা আক্তার (৩৫), তাঁর ছেলে আয়ান (৭), সায়মার বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও খালাতো ভাই সোহেল ভূঁইয়া (৪০)। নিহত সোহেল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা।আহতরা হলেন,জাহেদ হাসান (২৯),সাবিনা( ৩৭)ও সুনায়রা(২)।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে ঢাকা থেকে একটি প্রাইভেট কারে সিলেটের উদ্দেশে বের হন সায়মা আক্তার ও তাঁর স্বজনেরা। প্রাইভেট কারটি আজ সকাল সাড়ে সাতটার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় পৌঁছালে সিলেটের দিক থেকে যাওয়া পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ওসমানীনগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সায়মা আক্তার ও আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত শামীমা ইয়াসমিন ও সোহেল ভূঁইয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদেরও মৃত ঘোষণা করেন ওসমানী মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক।

 শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, নিহত মা-ছেলের লাশ ওসমানীনগর উপজেলার একটি হাসপাতালে আছে। বাকি দুজনের লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

আতাউর রহমান কাওছার 

ওসমানীনগর,সিলেট

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম