Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর নকলায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা

Bangla FMbyBangla FM
২:৪০ pm ০৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0


লালমোহাম্মদ কিবরিয়া :শেরপুর 

শেরপুরের নকলায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়।

মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, বিরিচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী মৌলভী মাওলানা মো. হযরত আলী, স্থানীয় শিক্ষানুরাগী খন্দকার সালেহীন রাসেল ও বিদায়ী শিক্ষার্থী নুসরত জাহান প্রমুখ। আলোচনা সভার পরে দাখিল-২০২৫ এর বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময়, মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য (কো-অপ্ট) খন্দকার ফারুকুল ইসলাম লাল মিয়া, ইবতেদায়ী শাখার অভিভাবক প্রতিনিধি মো. ছাইদুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে পরীক্ষার্থীদের সাফল্য ও মাদ্রাসাটির উত্তরোত্তর উন্নতি ও বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ফজলুল করিম।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম