Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরের ঝিনাইগাতীতে ৩ ডাকাত সদস্য আটক

Bangla FMbyBangla FM
৭:২০ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

শান্ত শিফাত, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন- ঝিনাইগাতীর সারিকালিনগরের মঞ্জুরুল হকের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনু (৩৮), কুড়িগ্রামের আ. রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩৫) এবং কুড়িগ্রামের মুংলার খুটি গ্রামের শাহাজানের ছেলে জাহান উদ্দিন (৩৫)। তাদের কাছ থেকে রামদা, চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতরা গজনী অবকাশ কেন্দ্রসহ আশপাশের এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। সাম্প্রতিক সময়ে গজনী পিকনিক স্পট ও অন্যান্য এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয় এবং অভিযান পরিচালনা করে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল আদালতে পাঠানো হবে। এছাড়া, আটককৃতদের সঙ্গে স্থানীয় কারও সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, সম্প্রতি গজনী পর্যটন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম