Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারের মসজিদে ২২ হাজার টাকায় হাঁসের ডিম: আত্মিক দানে মূল্যহীন নয়

Bangla FMbyBangla FM
৫:৩৪ am ২৯, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ঘটেছে এক অভিনব ঘটনা! একটি হাঁসের ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায় ও সঙ্গে একটি লেবু বিক্রি হয়েছে ১,৫০০ টাকায়। অবিশ্বাস্য মনে হলেও, এই ঘটনাটি ঘটেছে শবে কদরের পুণ্যরাতে, শ্রীমঙ্গলের মির্জাপুর বাজার জামে মসজিদের প্রাঙ্গণে।

মসজিদের ইমাম মাওলানা মাসুদ আহমদ শুক্রবার (২৮ মার্চ) জানান,’ যাত্রাপাশা গ্রামের বাসিন্দা তাজু মিয়া নিজের একটি মানত পূরণের উদ্দেশ্যে হাঁসের একটি ডিম মসজিদে দান করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ কমিটির আয়োজনে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়’।

নিলামে শুরুতে ডিমটির দাম ছিল মাত্র ১০০ টাকা। ধীরে ধীরে দাম বাড়তে থাকে। অবশেষে ২২ হাজার টাকায় ডিমটি কিনে নেন স্থানীয় কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। পরবর্তীতে আরও একটি লেবু নিলামে তোলা হলে সেটিও ১,৫০০ টাকায় বিক্রি হয়,যা কিনে নেন ব্যবসায়ী আলতাফ মিয়া।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই দানের অর্থ দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের আওতাধীন ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে। নিলামের পুরো আয়োজন জুড়ে ছিল উৎসাহ,ধর্মীয় আবেগ এবং সম্প্রীতির অপূর্ব মিলন।

মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মাসুদ আহমদ। তিনি বলেন,”এটি শুধু দানের একটি ঘটনা নয়, এটি একটি আত্মিক সংযোগ,আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের ভালোবাসা ও আত্মোৎসর্গের প্রতিচ্ছবি।”

এই ঘটনাটি স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শুধু উৎসাহই ছড়ায়নি,বরং প্রমাণ করেছে—আত্মিক বিশ্বাসের কাছে অর্থের হিসাব কখনোই বড় বিষয় নয়।

Tags: ২২ হাজার টাকায় হাঁসের ডিম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভূমি মেলার আয়োজন
  • জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি
  • সিরাজগঞ্জে হিরোইন সহ নারী মাদক কারবারি আটক
  • মেডিকেল শিক্ষার্থীকে গুলি: প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম