Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানসিক ভারসাম্যহীন ছাত্রদল নেতার দায়িত্ব নিলেন তারেক রহমান

Bangla FMbyBangla FM
১:২২ pm ২০, অগাস্ট ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

মানসিক ভারসাম্য হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ছাত্রদল নেতা সুলতান বাপ্পী। সম্প্রতি তাকে নিয়ে একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর বাপ্পীর উন্নত চিকিৎসার দায়িত্ব নেন তিনি।

বাপ্পী সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং স্থানীয় রমারখিল গ্রামের আব্দুল লতিফ সরকারের ছেলে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

তারা জানান, ছাত্রদল নেতা বাপ্পী শারীরিকভাবে অসুস্থ হয়ে এখন প্রায় শয্যাশায়ী। গত ৪ বছর ধরে পরিবার তাকে শেকলে বেঁধে রেখেছে।

এর আগে তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে বাপ্পীর বাড়িতে যান জেলার নেতারা। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভিডিও কলে বাপ্পীর সঙ্গে কথা বলেন।

বাপ্পীকে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে বলে জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার সব ব্যবস্থা করেছেন।

বাপ্পীর বড় ভাই মো. সোলায়মান বলেন, বিগত ২০২১ সালে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল আয়োজন করার পর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাপ্পীর ওপর হামলা চালায়। একপর্যায়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। সেই মারধরের ফলেই আমার ভাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর থেকে আমরা তাকে শেকলে বেঁধে রাখতাম। এমনকি তাকে একাধিকবার মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, বাপ্পী ছিলেন একজন সক্রিয় ছাত্রদল নেতা। খালেদা জিয়ার অসুস্থতার সময় মিলাদ মাহফিল আয়োজন করায় ছাত্রলীগ ও যুবলীগ তার ওপর ধারাবাহিক হামলা চালায়। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ভারসাম্য হারায়। শারীরিক অবস্থাও এতটাই খারাপ হয় যে, তাকে শেকলে বেঁধে রাখতে হতো। বিছানায় পড়ে থাকতে থাকতে কোমর থেকে নিচের অংশে ক্ষতও সৃষ্টি হয়েছে। দেশনায়ক তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আশা করি, উন্নত চিকিৎসার মাধ্যমে বাপ্পী সুস্থ হয়ে ফিরে আসবে এবং আবার আমাদের সঙ্গে আন্দোলন-সংগ্রামে যুক্ত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম