Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে চাঁদার টাকার জন্য তরমুজ চাষীকে পিটিয়ে হত্যা

Bangla FMbyBangla FM
৫:০০ am ০৫, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

বরিশাল প্রতিনিধি।

 বাকেরগঞ্জে চাঁদার টাকা না পেয়ে   কুদ্দুস হাওলাদার (৪৫) নামের এক তরমুজ চাষীকে  পিটিয়ে হত্যা করা হয়েছে।

 ৩/৪/২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরে কুদ্দুস হাওলাদার তার বাড়ির পাশে তরমুজ ক্ষেতে কাজ করছিলেন। এ সময় উপজেলার চরাদি ইউনিয়নের পূর্ব চরাদীর আনোয়ার, সানি, ফয়সাল, হিরন, মিরাজ, সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ একটি বখাটে গ্রুপ পূর্বের নির্ধারিত ২ লাখ টাকা চাঁদা নিতে তরমুত ক্ষেতে যায়। কৃষক কুদ্দুস চাঁদার টাকা না দেয়ায় মাঠ থেকে তরমুজ লুট করে বখাটেরা। তিনি বাঁধা দিলে তার উপর অতর্কিত হামলা চালায় ও তাকে পিটিয়ে গুরুতর জখম করে।

আহত অবস্থায় কুদ্দুস হাওলাদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ এপ্রিল) ভোররাত ৩ টার দিকে তিনি মারা যায়। নিহত কুদ্দুস হাওলাদার ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

নিহত কুদ্দুসের মামাতো ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মজিবুর রহমান জানান, বাড়ির পাশের জমিতে তরমুজ চাষ করেছিলেন কুদ্দুস হাওলাদার। স্থানীয় বখাটেরা দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তার জমি থেকে কিছু তরমুজ নিয়ে যায়। তিনি প্রতিবাদ জানালে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুদ্দুস হাওলাদারকে একা পেয়ে বেধড়ক পেটান মিরাজ, আনোয়ার, হাসনাইন, সরোয়ার সানি, মতিউর রহমান ও ফয়সালসহ ১০-১৫ জন।

নিহত কুদ্দুসের মেয়ে সাদিয়া জানান, কিছুদিন থেকেই বখাটেরা তার বাবার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সেই চাঁদার টাকা না দেওয়ায় বৃহস্পতিবার মাঠ থেকে তরমুজ লুট করে নেয়। আমার বাবা তাদেরকে বাঁধা দিলে তাকে পিটিয়ে মারে। আমার ছোট দুইটা ভাইবোন রয়েছে আমরা এতিম হয়ে গেলাম। এ সময় বাবা হত্যার আসামিদের গ্রেফতার ও সঠিক বিচারের দাবী জানান তিনি।

এ ঘটনায় শুক্রবার বিকেলে ৪ টায় বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুদ্দুস হাওলাদারের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে। 

বাকেরগঞ্জ থানার চরামদ্দি  পুলিশ ফাড়ি  ইনচার্জ এস আই এনামুল হক শহীদ জানান, জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করেছিলেন কৃষক কুদ্দুস হাওলাদার। কিন্তু কিছুদিন ধরে পার্শ্ববর্তী চরাদি এলাকার কিছু লোক রাতের আঁধারে তার ক্ষেতের তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছিল। সম্প্রতি তারা দিনের বেলায়ও তরমুজ নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে চাষী কুদ্দুস হাওলাদার তাদেরকে বাঁধা দিলে তাকে ক্ষেতের পাশে থাকা রেইনট্রি গাছের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় বখাটেরা।

তিনি বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। কিন্তু তার অবস্থা খারাপ থাকায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত কুদ্দুসের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: অপরাধপিটিয়ে হত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে মউশিক-এর সংবাদ সম্মেলন, চাকরি রাজস্বকরণের দাবি
  • আজকের মুদ্রার রেট: ১৯ মে ২০২৬
  • বিইউ রেডিও এক্সিকিউটিভ কমিটি ২০২৫-২৬ ঘোষণা
  • সামগ্রিক মুক্তির প্রশ্ন ও অবিসংবাদিত কিংবদন্তি বিপ্লবী নেতা হো চি মিন
  • চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম