Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ঝাটকা সংরক্ষণ সচেতনতায় নৌকা বাইচ

Bangla FMbyBangla FM
১২:৪৫ pm ০৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

 সাইফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
“ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার ধানদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। ওই সময় প্রধান অতিথি বলেন, ১০ ইঞ্চি অর্থাৎ ২৫ সেন্টিমিটার দৈর্ঘের চেয়ে ছোট ইলিশ ১লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দন্ডনীয় অপরাধ।সভায়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, বাউফল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইছাহাক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ ও তেঁতুলিয়া নদীতে মাছ আহরণকারী জেলে সম্প্রদায়। আলোচনা সভা শেষে ৬টি নৌকা বাইচে অংশ গ্রহন করলেও জেলে কবির হোসেনের দল ১ম স্থান, সোহরাব হোসেনের দল ২য় ও মনির হাওলাদার ৩য় স্থান অধিকার করে। তাদের প্রত্যেককে ৬টি করে সিরামিকের প্লেট উপহার দেওয়া হয়। এদিকে প্রথম পুরস্কার টেলিভিশন উপহার দেওয়ার কথা থাকলেও প্লেট উপহার দেওয়ায় জেলেরা বাউফল থানায় এসে ভীর করেন অভিযোগ দিতে। বাইচে অংশ গ্রহনকারীরা জানান, তাদের টেলিভিশন উপহার দেওয়ার কথা বলায় আমরা অংশ গ্রহন করি কিন্তু ১ম পুরুস্কার সিরামিক প্লেট দিলে আমরা গ্রহন করিনি। জেলেরা আরও জানায় বাইচ শেষে জেলে রাকিব সরদার, শাহীন মৃধা, তুহিন ব্যাপারী, ইউসুফ ব্যাপারী, রাসেল খান ও রহমান শাহ অসুস্থ্য হয়ে পড়লেও খোঁজ নেয়নি মৎস্য কর্মকর্তারা।  
উপহারের বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ঝান্টা জানান, বরাদ্ধ কম থাকায় সিরামিকের প্লেট দেওয়া হলে জেলেরা আপত্তি জানায় এবং উপহার না নিয়ে চলে যায়।

Tags: নৌকা বাইচ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসার হ/ত্যা/কারীকে উন্মুক্ত মঞ্চে মানুষের সামনে ফাঁ*সি দেখতে চাই
  • রামিসা হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
  • বিভিন্ন আয়োজনে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
  • জীবিত মানুষকেই দেওয়া হলো ‘মৃত্যু সনদ’! নরসিংদী পৌরসভায় তোলপাড়
  • নওগাঁর ধামইরহাটে ১০ বছরের শিশুর ওপর বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম