Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্ণাঢ্য আয়োজনে চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
৩:৪০ pm ১২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

দেওয়ান মাসুকুর রহমান 
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ এপ্রিল ২০২৫ : চা শ্রমিক জনগোষ্ঠীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব ২০২৫।

ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ সূচনা বক্তব্য দেন।

আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে চা বাগান জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৃহৎ অনুষ্ঠান ফাগুয়া উৎসব উদযাপন করা হয়। এ উৎসবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারকী ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, ফিনলে টি কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দীন, চা শ্রমিক নেতা ও লেখক পরিমল সিং বাড়াইক, চা শ্রমিক প্রতিনিধি রত্না তাঁতী ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অনিল তন্তুবায়।

অনিল তন্তুবায় এ উৎসবকে সফল করায় সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ধন্যবাদ জানান।

শ‌নিবার (১২ এ‌প্রিল ২০২৫) বিকেলে জাতীয় সংগীত, উদ্বোধনী সংগীত, চা বাগানের গানের মাধ‌্যমে অনুষ্ঠানের সূচনা হ‌য়। চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে ভোজপুরীদের গুরুবন্দনা, বাড়াইকদের ঝুমুর নৃত‌্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্র সওরা ও চড়াইয়া নৃত‌্য, তেলেগুদের ডাল ও কাঠি নৃত্য, হাড়ি নৃত্য, বিরহা, হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর, এবং গড় সম্প্রদায়ের হোলি গীত পরিবে শিত হয়।

ফাগুয়া উৎস‌বে অংশ নিয়ে সফল করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জা‌নি‌য়ে‌ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।

দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক কমরেড সৈয়দ আমিরুজ্জামান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

Tags: ফাগুয়া উৎসব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম