Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিলিস্তিনে ইসরাইলী হামলা ও গণহত্যার প্রতিবাদে  সরাইলে বিক্ষোভ মিছিল

Bangla FMbyBangla FM
৪:৫৭ pm ০৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সরাইল  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ফিলিস্তিনে ইসরাইলী হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল হয়েছে তৌহিদি জনতার ব্যানারে।ইসরাইলের আগ্রাসনে ফিলিস্থিনের নিরীহ শিশুসহ মুসলিমদের  গণহত্যার  বিরুদ্ধে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 সোমবার(৭ এপ্রিল) যোহরের নামাজের পরে উপজেলা সদরের বিভিন্ন সড়কে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

উপজেলার আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও ধর্মপ্রাণ তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেয় ।

এছাড়াও  বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল সমুহ স্ব-স্ব এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  হাসপাতাল মোড় হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

পরে  মুফতি মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ,সরাইল উচালিয়াপাড়া মাদ্রসার মুহতামিম মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল শাখার সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, ছাত্র প্রতিনিধি ইরফান খান ও নাহিদ ইসলাম প্রমুখ। 

 বক্তারা বলেন,  নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলী বোমা হামলা, বর্বরতা, হত্যাযজ্ঞ এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর ভারতের হিন্দুত্ববাদীদের কর্তৃক অত্যাচার নির্যাতন এবং মুসলমানদের স্বার্থ বিরোধী ওয়াকফ আইনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম