Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

Bangla FMbyBangla FM
৩:১৪ pm ০৬, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের জিম্মি করে বাস কাউন্টারের মালিকরা সিন্ডিকেট তৈরী করে নিজেরদের মত ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রশাসন অভিযান চালালেও কোন রকম তোয়াক্কা না করে নিজেদের মত ভাড়া নিচ্ছেন কাউন্টার মালিকরা।

ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নেছারাবাদে মোল্লা এক্সপ্রেসের কাউন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে শনিবার বিকেলে নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় স্বরূপকাঠির বাসটার্মিনালে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হান মাহামুদ। অভিযানে ‘ইকরা’ পরিবহনের স্থানীয় কাউন্টারের দায়িত্বে থাকা হৃদয় বিক্রমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হান মাহামুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করা হলেও আইনকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে বাড়তি ভাড়া থেকে রেহাই দেয়া হচ্ছেনা যাত্রীদের। ঢাকাগামী বাস কাউন্টার মালিকরা যাত্রী প্রতি আটশত টাকা করে ভাড়া আদায় করছেন প্রকাশ্য। কাউন্টার মালিকরা বলছেন, একটি গাড়ী আনতে অনেক খরচ।

নাম প্রকাশে অনিচ্ছুক নেছারাবাদ থেকে ঢাকাগামী এক বাস কাউন্টার মালিক বলেন, এখানে সবাই আটশত টাকা করে বাড়া নিচ্ছে। আমি যদি একশত টাকা কম নেই। তাহলে সবাই আমাকে চেপে ধরবে। তখন আমার টিকে থাকা কষ্ট হয়ে পড়বে।

জরিমানা দেয়া মোল্লা বাস কাউন্টার মালিকের দায়িত্বে থাকা হৃদয় বিক্রম বলেন, এখানে সবাই আটশত নিচ্ছে। তাদের কাউকে জরিমানা করা হয়নি। আমাকে জরিমানা করা হয়েছে।

আরমান নামে এক যাত্রী বলেন, আমি ঢাকায় যাচ্ছি। আমার কাছ থেকে আটশত টাকা ভাড়া নেয়া হয়েছে। এখানে ৫০০ টাকার ভাড়া ৮০০ শত নেয়া হচ্ছে। যা খুবই অনিয়ম। এখানে প্রশাসনের দৃষ্টি দেয়া উচিৎ।

নেছারাবাদ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান মাহামুদ জানান, আমরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শনিবার বাস কাউন্টারে অভিযান চালিয়ে মোল্লা এক্সপ্রেস নাম একটি কাউন্টারে অভিযান চালিয়ে সাত হাজার টাকা জরিমানা করেছি। এসময় আমাদের উপস্তিতি টের পেয়ে অন্য কাউন্টারগুলোর মালিক কাউন্টার বন্ধ করে সটকে পড়েছে।

বার্তা প্রেরক

সৈয়দ বশির আহম্মেদ

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বেচ্ছাসেবক লীগের সেই রহিম এখন সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি
  • সারিয়াকান্দিতে যানজট নিরসনে থানা পুলিশের অভিযান
  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম