Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছা সরকারি কলেজে পিঠা উৎসব; ৭০ প্রকারের পিঠা প্রদর্শন

Bangla FMbyBangla FM
১:৪৪ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

পাইকগাছা প্রতিনিধি:


পাইকগাছায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা সরকারি কলেজ দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করে। কলেজ মাঠে আয়োজিত পিঠা উৎসবের ৯ টি স্টলে ৭০ প্রকারের পিঠা প্রদর্শন করা হয়।

শনিবার দুপুরে পিঠা উৎসব উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক স্বপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী মাহেরা নাজনীন। উদ্বোধক অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক সভাপতি আলহাজ্ব জিএ সবুর, নিসচা সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ। পিঠা উৎসবে বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও বিভাগ থেকে স্টল দেওয়া হয়। মোট ৯ টি স্টল স্থান পায়।

বিভিন্ন ফুলের নামে স্টল গুলোর নামকরণ করা হয়। স্টল গুলো হচ্ছে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের রজনী গন্ধা, প্রভাষক লুৎফা ইসলামের জুঁই চামেলী, বাংলা বিভাগের শাপলা শালুক, প্রভাষক মোখলেছুর রহমানের কৃষ্ণচুড়া, প্রভাষক মাহবুবা নাজনীন ইরানী, সোমা রায় ও তরুণ ঘোষ এর হাসনাহেনা, সুলতানা জাহান, উম্মে হায়াত মেহেরা বানু ও রনজিতা রাণীর পারিজাত, ব্যবস্থাপনা বিভাগের অপরাজিতা, একাদশ শ্রেণির শিক্ষার্থী নাজিফা আনজুম রাফীর রক্তকরবী ও সমাজকর্ম বিভাগের চন্দ্র মল্লিকা। উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথি বৃন্দ।উদ্বোধনের পর পরই প্রতিটি স্টলে পিঠা ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়। পরিবার পরিজন এবং প্রিয়জনদের সাথে নিয়ে পিঠা উৎসবে আসেন বিভিন্ন বয়স এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ৩০-৪০ থেকে শুরু করে ৭০-৭২ প্রকারের পিঠা স্থান পায় স্টল গুলোতে। নানান ভাবে সাজানো হয় প্রতিটি স্টল।

ক্রেতা আর দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে দিনভর উৎসব মূখর পরিবেশে মুখরিত থাকে পিঠা উৎসব। হরেক রকম পিঠা দেখতে উৎসবে এসেছে বলে জানান শিশু আরিয়ান ইয়াস। উৎসবে এসে নানান রকমের পিঠার সাথে পরিচিত হতে পেরেছি বলে জানান সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী সামিয়া সুলতানা সাথী। ৭২ রকমের পিঠা প্রদর্শন করা হয়েছে বলে কৃষ্ণচুড়া স্টলের মাসুমা আক্তার জানান। স্টলে উপচে পড়া ভীড় ছিল বলে জানান হাসনা হেনা স্টলের প্রভাষক মাহবুবা নাজনীন ইরানি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম