Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পল্লবীতে জাতীয় পার্টির ইফতার মাহফিল ভন্ডুল, চেয়ারম্যান জি এম কাদেরের ক্ষোভ

Bangla FMbyBangla FM
১০:৩৯ pm ০৮, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0

ঢাকা: রাজধানীর পল্লবী থানাসংলগ্ন দুই নম্বর কমিউনিটি সেন্টারে শনিবার জাতীয় পার্টির (জাপা) আয়োজিত ইফতার মাহফিল বাধার মুখে পড়েছে। দলটির অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে একদল উচ্ছৃঙ্খল যুবক ইফতার মাহফিলটি বন্ধ করে দেয়। এই ইফতারে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের।

জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, “প্রথমে পুলিশ এসে কমিউনিটি সেন্টারের তত্ত্বাবধায়ককে নিয়ে যায়। কিছু সময় পর তত্ত্বাবধায়ক ফিরে আসেন, এরপর পুলিশ সেন্টারের গেটে তালা ঝুলিয়ে দেয়। তার কিছুক্ষণ পর ২০-২৫ জন যুবক এসে অশালীন স্লোগান দিয়ে ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলে এবং উপস্থিত নেতা-কর্মীদের গালাগাল দিয়ে সেন্টার থেকে বের করে দেয়।”

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ঘটনাস্থলে ছিলেন না, তবে খবর শুনে তিনি গাড়ি ঘুরিয়ে নিয়ে ফিরে যান।

এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জি এম কাদের বলেছেন, “আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে ছিলাম। জাতীয় পার্টির দুজন নেতা শহীদ হয়েছেন, অনেকেই মামলা ও হামলার শিকার হয়ে কারাবাস করেছেন। অথচ বর্তমান সরকার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টিকে স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, পুলিশ সহযোগিতা না করে সাধারণ ডায়েরি গ্রহণেও অনীহা প্রকাশ করেছে। মিথ্যা মামলায় আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদের জামিন দেওয়া হচ্ছে না।”

জাতীয় পার্টি এই ঘটনার নিন্দা জানিয়ে দাবি করেছে যে, সরকার তাদের ওপর অবিচার ও বৈষম্যমূলক আচরণ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম