Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীর সেনবাগে পুকুরে ডুবে আপন ২ বোনের মৃত্যু

Bangla FMbyBangla FM
৮:৫৩ am ১৯, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা :
নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায় তারা পুকুর ঘাটে সামুক ধরতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এমন অপ্রত্যাশিত ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহত শিশুরা হলো, একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন এক সাথে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। একপর্যায়ে বড় বোন অহি পুকুরে ঘাটে থাকা শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিরও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়। ঘটনার এক ঘন্টা পর দুই বোনকে উপুড় হয়ে পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মিস্ত্রি ও শিক্ষার্থীদের দিয়ে দেয়াল ভাঙার সময় ধস, মাদরাসা ছাত্রের মৃত্যু
  • বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্র পুনরুত্থানের বার্তা
  • সালথায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ
  • পদ্মায় যৌথ অভিযান, ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম