Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় বিএনপি-যুবদলের ৬ নেতাকর্মী আহত

Bangla FMbyBangla FM
২:০৪ pm ১৭, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় বিএনপি-যুবদলের ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ১ নং ভারশোঁ  ইউনিয়নের আইওরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেতাকর্মীদের পরিদর্শন ও সার্বিক খোঁজ খবর নেন মান্দা উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল। এসময় উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল এবং মান্দা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রমূখ। এর আগে বুধবার রাতে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেতাকর্মীদের পরিদর্শন ও সার্বিক খোঁজ খবর নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু,কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী এবং মান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য ফজলুর রহমান বাবু,মান্দা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন, মান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক এবং ভারশো ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
স্থানীয়রা জানান, আইওরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় একটি মাদ্রাসা নির্মাণ করাকে কেন্দ্র করে মান্দা এবং নিয়ামতপুর উপজেলার সীমন্তবর্তী  গ্রাম বাসীদের মাঝে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পার্শ্বববর্তী নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা গোপালচক গ্রামের প্রতিপক্ষ সাবেক ইউ’পি সদস্য আব্দুল খালেক রজনী, সিরাজুল ইসলাম,জিয়াউর রহমান,মিনহাজুল ইসলাম,সেলিম,মামুন,আওয়াল,মামুন লালু এবং মান্দা উপজেলার আইওরপাড়া গ্রামের রমজান,রাসেল,গুলজাহান গংরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে -সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে স্থানীয় বিএনপি ও যুবদলের ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন, আইওরপাড়া গ্রামের মৃত আলহাজ্ব ইয়াসিন আলী প্রামানিকের ছেলে ও ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  গোলাম সাকলাইন চারু (৫৫),মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান (৫৫),মৃত কেফাতুল্লাহর ছেলে ও ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন (৩৮),মৃত দশতুল্লাহর ছেলে যুূবদল নেতা বল্লেক কাগজি (৪৫),মৃত আব্দুল গফুর সরকারের ছেলে কাবিল সরকার (৫০) এবং সাইফুদ্দিন সরকারের ছেলে সোহেল সরকার (৩৬)। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরপরেও তারা সেখানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন । অপরদিকে প্রতিপক্ষের লোকজনের পলাতক থাকায় তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন,খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: অপরাধবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম