Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্মঘট শেষে বেনাপোল বন্দর দিয়ে গত তিন দিনে ১৭৫ ট্রাক ফল আমদানি হয়েছে। 

Bangla FMbyBangla FM
৫:০৪ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

গত বৃহস্পতিবার, শনিবার ও রবিবার ওই ফল ভারত থেকে বেনাপোল বন্দরে আমদানি হয়েছে।এর আগে গত ২৯ জানুয়ারি ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টস’ অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের কারণে গত মঙ্গলবার ও বুধবার এ স্থলবন্দর দিয়ে দুই দিন ফল আমদানি বন্ধ থাকে।

এদিকে ফল আমদানি শুরু হওয়ায় আবারও বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরে এসেছে। দুই দিন বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি সরকার ও প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় এক শ ট্রাক ফল আমদানি হয়।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার’ অ্যাসোসিয়েশনের ধর্মঘটের কারণে বেনাপোলে বন্দরে কোনো ফল আমদানি হয়নি। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আবার ফল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা সরকারের রাজস্ব ও সাধারণ ক্রেতাদের দুর্ভোগের কথা চিন্তা করে দুই দিন পর পুনরায় ফল আমদানি শুরু করে।তবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বেনাপোল স্থলবন্দর পরিচালক মো. শামীম হোসেন বলেন, অতিরিক্ত শুল্ক প্রত্যাহার দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন ফল আমদানি বন্ধের পর গত বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে। গত তিন দিনে এই বন্দর দিয়ে ১৭৫ ট্রাক ফল আমদানি হয়েছে এবং এই বন্দর থেকে মালামাল পরীক্ষণের পর রাজস্ব আদায় শেষে দ্রুত ফলের ট্রাকগুলি খালাস দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এদেশের জনগণ মিথ্যাচারদের ক্ষমা করবে না: মন্ত্রী মির্জা ফখরুল
  • চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম: সুসুয়া চরে ৬৯ শিশুর মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
  • পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
  • কাপ্তাইয়ের কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম