Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোদি প্রশাসন আবারও মুসলমানদের বিরুদ্ধে একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে:আসিফ নজরুল

Bangla FMbyBangla FM
৬:৪৯ am ০৬, এপ্রিল ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

ভারতে মোদি সরকার মুসলমানদের বিরুদ্ধে আরও একটি বিতর্কিত পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

রোববার (৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারতে পাস হওয়া একটি নতুন আইনে মুসলিমদের ওয়াক্ফ সম্পত্তি ব্যবস্থাপনায় অমুসলিমদের অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। এছাড়া সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগও তৈরি হয়েছে ওই আইনে।

উপদেষ্টা আসিফ নজরুলের আশঙ্কা, এই আইনকে ব্যবহার করে বহু পুরনো মসজিদ ও মুসলমানদের ঐতিহাসিক সম্পত্তি দখলে নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীদের জায়গা না থাকলেও, ওয়াক্ফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা বৈষম্যমূলক।

এই আইনের সমালোচনা করে তিনি বলেন, এটি হিন্দুত্ববাদী রাজনীতির ধারাবাহিকতায় ভারতের সংখ্যালঘু মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি নিপীড়নের আরেকটি উদাহরণ। একই সঙ্গে তিনি এটিকে পরিতাপজনক উল্লেখ করে বলেন, যারা ভারতে সংখ্যালঘুদের ওপর এমন পদক্ষেপ নিচ্ছে, তারাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তোলে।

Tags: আসিফ নজরুলবিতর্কমোদি সরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু
  • সংসদের হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ
  • ভুয়া পরিচয় রোধে সিআইডিতে আধুনিক ডিউটি ভেস্ট বিতরণ
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটার প্রকল্প স্থগিত
  • সুনামগঞ্জে শিলাবৃষ্টি ও দুর্বল বাঁধ নিয়ে শঙ্কায় কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম