Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপির আন্দোলন তীব্রতর: তারেক রহমান

Bangla FMbyBangla FM
২:৩৯ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের জনগণ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে।”

আজ মঙ্গলবার বিকেলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

তারেক রহমান অভিযোগ করেন, “বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করছে। বর্ষায় আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়া হয়, যা বন্যার সৃষ্টি করে। অন্যদিকে, শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষি ও পরিবেশ হুমকির মুখে পড়ে।”

তিনি আরও বলেন, “পানি কোনো দয়ার বিষয় নয়, এটি আমাদের অধিকার। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উত্তরাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নের ব্যবস্থা করবে।”

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

তারেক রহমান বলেন, “তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকানো যাবে না। এজন্য প্রয়োজন জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ। বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।”

তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা একসঙ্গে বলব—‘জাগো বাহে তিস্তা বাঁচাও’, ঠিক যেমনভাবে বলব—‘জাগো বাহে বাংলাদেশ বাঁচাও’। জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

#bangla fm সংবাদ ডেস্ক)

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুর সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
  • জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, অন্ধকারে ডুবছে গ্রাম বাংলা
  • ইবি গ্রীন ফোরামের নতুন সভাপতি ড. মোস্তাফিজুর, সেক্রেটারি ড. ওবায়দুল
  • বিশ্ব গ্রন্থ দিবস: বই পড়ে মানুষ আসলে কী পান!
  •  আখাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম