Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে বসতঘর থেকে অর্ধ-গলিত লাশ উদ্ধার

Bangla FMbyBangla FM
৭:২৭ am ১৮, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে নিজ বসতঘর থেকে মোঃ সিরাজুল ইসলাম খান (৪২) নামের এক ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গ্রাম পুলিশ ও সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে জানা যায়, সিরাজুল ইসলাম খান দীর্ঘ পাঁচ বছর ধরে রাজপাশা গ্রামের নিজ বাড়িতে একা বসবাস করছিলেন। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। কয়েক মাস আগে এজমালি সম্পত্তির গাছ বিক্রি নিয়ে তার বড় ভাই সোহরাব হোসেনের সঙ্গে বিরোধ হয়। এ নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন তার বড় ভাই সোহরাব।
রোববার বিকেলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ  সাহাগির হোসেন অভিযোগের নোটিশ নিয়ে তার ঘরে গেলে ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের ডাকেন এবং ঝালকাঠি সদর থানা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ঘরের মেঝেতে চিত হয়ে থাকা অবস্থায় সিরাজুল ইসলামের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাইমের প্রভাবশালীদের তালিকায় তারেক রহমান
  • ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম