Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেল ঝিকরগাছায় ২২ শিশু

Bangla FMbyBangla FM
১০:২৪ am ২৯, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন বেনাপোল:

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় পাঁচ ওয়াক্ত জামায়াতের সাথে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেল ২২জন শিশু। দীর্ঘ ৪১দিন এই প্রতিযোগিতায় ২৬ জন শিশু অংশ নিয়েছিল। এর মধ্যে ২২ জন শিশু জয়লাভ করেছে ।

জানা যায়, আল-রাজী ফাউন্ডেশনের উদ্যোগে বাঁকড়া খেয়াঘাট জামে মসজিদে (৭-১৪) বছর বয়োসী ২৭জন শিশু মুসল্লি নিয়ে নামাজ পড়ার প্রতিযোগিতা শুরু হয়। ২৫ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ৪১ দিন জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে একটি বাইসাইকেল উপহার দেয়া ঘোষণা দেন আল-রাজি ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুর রহমান রবি। শুক্রবার (২৮ মার্চ) জুম্মাবাদ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বাঁকড়া খেয়াঘাট জামে মসজিদের সভাপতি আলহাজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও আল-রাজি ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুর রহমান রবির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আলহাজ মওলানা মিজানুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী মামুনুর রহমান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকুন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ বিল্লাল হোসেন, সোনাকুড় জাকারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মফিজুর রহমান, উজ্জ্বলপুর মুক্তিযুদ্ধা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হাসেম, অভিভাবক নজরুল ইসলাম, বাঁকড়া খেয়াঘাট জামে মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান মিন্টু, ব্যবসায়ী শফিকুর রহমান, ব্যবসায়ী শাওন আহম্মেদ রাজু, মেডিকেল শিক্ষার্থী আরাফাত, বাঁকড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আবু জাফর প্রমুখ।

Tags: ঝিকরগাছাবাইসাইকেল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে বাসের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থীর পরিচয় মিলল
  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ
  • নাগরিক অধিকার রক্ষা পুলিশের নৈতিক দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম