Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় বিতর্ক উৎসবে রানার্সআপ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৫০ am ৩১, অগাস্ট ২০২৫
in ক্যাম্পাস
A A
0
জবি প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজ আয়োজিত ‘শহীদ তিতুমীর স্মৃতি স্মারক জিটিসি ডিসি প্রথম জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’-এ রানার্সআপ হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)।
শনিবার (৩০ আগস্ট) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪টি দল অংশ নেয়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন। এর আগে সেমিফাইনালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে পরাজিত করে জেএনইউডিএস ফাইনালে পৌঁছায়।
শিরোপার লড়াইয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছে হারলেও রানার্সআপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল।
জেএনইউডিএস-এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন,
‘জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবসময়ই বিশ্ববিদ্যালয়কে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করে আসছে। বর্তমান কার্যনির্বাহী কমিটি বিতার্কিকদের জন্য সর্বোচ্চ সুযোগ ও পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এই অর্জন সেই ধারাবাহিক পরিশ্রমেরই ফল এবং জুনিয়রদের জন্য অনুপ্রেরণা।’
দলের অন্যতম সদস্য ও সাব-এক্সিকিউটিভ আহনাফ তাহমিদ শাফি অনুভূতি জানিয়ে বলেন,’চ্যাম্পিয়ন হতে পারলে অবশ্যই আরও ভালো লাগত, তবে রানার্সআপ হয়েও আমরা আনন্দিত। জেএনইউডিএস-এর হয়ে ডিবেট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা গর্বের ও সৌভাগ্যের বিষয়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্কে অংশ নেন আইন বিভাগের মাঈন আল মুবাশ্বির, গণিত বিভাগের মুনিব মুসান্না এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহনাফ তাহমিদ শাফি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বির ‘ডিবেটর অব দ্য ফাইনাল’ হওয়ার গৌরব অর্জন করেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম